চট্টগ্রাম কারাগারের ৩৭৯ বন্দি দিয়েছেন ভোট
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ৩৭৯ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন।
কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয় ৩ ফেব্রুয়ারি। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্ধারিত সময়ের মধ্যেই সব নিবন্ধিত বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ৩৭৯ জন বন্দি আবেদন ও নিবন্ধন করেছিলেন। আবেদনকারীদের সবাই যথা সময়ের মধ্যেই ভোট দিয়েছেন।
তিনি জানান, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিয়োজিত নির্বাচন কর্মকর্তাদের তত্ত্বাবধানে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এ সময় জেল সুপার ও দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কারারক্ষী উপস্থিত ছিলেন।
কারা সূত্র জানিয়েছে, নির্বাচনি বিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে পুরো কার্যক্রম শেষ করা হয়েছে।
ঢাকা/রেজাউল/মাসুদ