ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৯ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লোকগানের শিল্পী শারদা সিনহা মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:৪৪, ৬ নভেম্বর ২০২৪
লোকগানের শিল্পী শারদা সিনহা মারা গেছেন

ভারতের লোকগানের বরেণ্য শিল্পী শারদা সিনহা মারা গেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) দিল্লীর এআইআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭২ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

শারদা সিনহার পুত্র অংশুমানও তার ইনস্টাগ্রামে মায়ের মৃত্যুর খবর জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, ‘আপনাদের প্রার্থনা ও ভালোবাসা আমার মায়ের সঙ্গে থাকবে। শারীরিকভাবে তিনি আর আমাদের মাঝে নেই।’

আরো পড়ুন:

২০১৮ সালে শারদা সিনহার মাল্টিপল মায়েলোমা ধরা পড়ে। এটি এক ধরনের ব্লাড ক্যানসার। অনেক দিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। এর মধ্যে অসুস্থ হয়ে পড়লে গত ২৭ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। সেখানেই মারা যান এই শিল্পী।

‘পদ্মভূষণ’ জয়ী শারদা ব্যক্তিগত জীবনে রাজনীতিবিদ ব্রজ কিশোরের সঙ্গে সংসার বেঁধেছিলেন। গত সেপ্টেম্বরে স্ট্রোকজনিত কারণে মারা যান এ গায়িকার স্বামী। পুত্র ছাড়াও এ দম্পতির বন্দনা নামে একটি কন্যাসন্তানও রয়েছে।

১৯৫২ সালের ১ অক্টোবর বিহারে জন্মগ্রহণ করেন শারদা সিনহা। আশির দশকের শুরুতে তার সংগীত ক্যারিয়ার শুরু। মৈথিলী, ভোজপুরি, মাগধী ভাষার একাধিক গানও গেয়েছেন তিনি।

তার গাওয়া ছট পূজার গান দারুণ জনপ্রিয়। তা ছাড়াও সালমান খান অভিনীত ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’সহ একাধিক সিনেমায় প্লেব্যাক করেছেন শারদা সিনহা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়