ঢাকা     শনিবার   ১৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৯ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনার তিন ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১৪ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৩৯, ১৪ মার্চ ২০২৬
খুলনার তিন ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ 

খুলনায় চা‌হিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় রাষ্ট্রায়ত্ত তিন প্রধান জ্বালানি তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার ডি‌পো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন ১৫ জেলার ব্যবসায়ীরা। 

শনিবার (১৪ মার্চ) সকাল ৮টা থে‌কে জ্বালানি তেল ব্যবসায়ীরা এ কর্মসূ‌চি পালন করছেন। 

বেলা ১২টায় খুলনা ট্যাংকলরি ওনার্স ভব‌নে জরুরি বৈঠক করেছেন জ্বালানি ব‌্যবসা সং‌শ্লিষ্ট চার সংগঠ‌নের নেতারা।

বৈঠ‌কে তারা জানিয়েছেন, আগে চা‌হিদা অনুযায়ী প্রতি‌টি ডি‌পো থে‌কে পর্যাপ্ত তেল সরবরাহ করা হ‌তো। চলমান বৈ‌শ্বিক সংকট দে‌খি‌য়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বি‌পি‌সি) নি‌র্দেশে চা‌হিদা মোতা‌বেক তেল সরবরাহ করা হচ্ছে না। খুলনাসহ ১৫ জেলায় প্রতি‌দিন অক‌টেন, পে‌ট্রোল, ডি‌জেলসহ সব ধর‌নের জ্বাল‌ানি তে‌লের চা‌হিদা ৪০ থে‌কে ৪৫ লাখ লিটার, সেখা‌নে খুলনায় পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডি‌পো থে‌কে তেল সরবরাহ করা হ‌চ্ছে ৯ লাখ লিটার। ফি‌লিং স্টেশন, এজেন্সি ও মা‌লিকরা তি‌নটি তেল ডি‌পো থে‌কে দেড় লাখ হা‌রে সা‌ড়ে ৪ লাখ লিটার বৃ‌দ্ধির করার প্রস্তাব দি‌লে  বি‌পি‌সি সে প্রস্তাব না মানায় জ্বালানি ব‌্যবসায়ীরা স্বেচ্ছায় তেল উ‌ত্তোলন ও বিপণন বন্ধ ক‌রে‌ছেন। 

এ জরুরি সভায় সভাপ‌তিত্ব ক‌রেন বাংলা‌দেশ জ্বালানি তেল প‌রি‌বেশক স‌মি‌তির সহ-সভাপ‌তি শেখ মুরাদ হো‌সেন। বক্তব্য রাখেন— খুলনা বিভাগীয় ট‌্যাংকলরি ওনার্স অ্যাসো‌সি‌য়েশ‌নের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পিন্টু, শেখ আমানত আলী, র‌ফিকুল ইসলাম নান্টু প্রমুখ।

ঢাকা/নূরুজ্জামান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়