ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জেল থেকে ফ্রেমে ফারিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ১৮ জুন ২০২৫   আপডেট: ১৪:২৮, ১৮ জুন ২০২৫
জেল থেকে ফ্রেমে ফারিয়া

ফেসবুকে এসব ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া

কারামুক্তির ঠিক এক মাস পর নুসরাত ফারিয়া দেখা দিলেন। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ খোশমেজাজি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন ছোট্ট একটা বাক্য—‘১ মাস পর….।’

গত ১৮ মে, ঢাকার ভাটারা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে সহিংসতা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হন এই ঢালিউড তারকা। সেই সময় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায়। তবে ২০ মে, আদালত জামিন দিলে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান নুসরাত ফারিয়া। তারপর থেকে ফারিয়া ছিলেন অন্তরালে, নীরব, নিভৃতে।

আরো পড়ুন:

এ ঘটনার এক মাসের মাথায় সোশ্যাল মিডিয়ায় দেখা দিলেন নুসরাত ফারিয়া। খোলা চুল, ঠোঁটে মিষ্টি হাসি— শেয়ার করা ছবিগুলোতে পুরোনো ফারিয়াকে যেন নতুন ছায়ায় আবিষ্কার করলেন ভক্তরা। নেটিজেনদের একজন লেখেন, “ঘটনা ভুলে যাও, শিক্ষা ভুলে যেও না।” আরেকজন সরাসরি হৃদয় ছুঁয়ে লেখেন, “অফুরন্ত ভালোবাসা রইলো ফারিয়া আপু!”

আরজে থেকে উপস্থাপনা, আর সেখান থেকে বড় পর্দার নায়িকা—নুসরাত ফারিয়ার যাত্রাটা কম ঘটনাবহুল নয়। ২০১৫ সালে যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক। তারপর একের পর এক হিট সিনেমা— তবে এবারের স্ক্রিপ্ট যেন বাস্তবেই সিনেমাটিক হয়ে উঠেছিল!

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়