ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘আগে ঈদের দিন অনেক সালামি পেতাম, এখন নিজেই দিই’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ২১ মার্চ ২০২৬   আপডেট: ১০:৫৭, ২১ মার্চ ২০২৬
‘আগে ঈদের দিন অনেক সালামি পেতাম, এখন নিজেই দিই’

ঈদুল ফিতরের আনন্দে মেতেছেন দেশবাসী। পরিবার-পরিজনের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই উৎসবের প্রতিটি মুহূর্ত। অন্য সাধারণের মতো শোবিজ অঙ্গনের তারকারাও ব্যতিক্রম নন। ঈদ উৎসবের নানা স্মৃতি নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া—

ঈদ উৎসবে সালামি পাওয়া না-পাওয়া নিয়ে তৈরি হয় অন্যরকম আনন্দ। সেই স্মৃতির কথা টানতেই হাসিমুখে নুসরাত ফারিয়া বলেন, “আগে ঈদের দিন আমি অনেক সালামি পেতাম, এখন নিজেই সালামি দিই। মনে হয়, এখন আমার উন্নতি হয়েছে।”

আরো পড়ুন:

পরিবারের বড় সন্তান হিসেবে দায়িত্বও বেড়েছে নুসরাত ফারিয়ার। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমি পরিবারের বড়, তাই অনেক পারিবারিক আয়োজনে অংশ নিতে হয়। এই সময়টুকুই তো আসল আনন্দ!”

অতীতে ঈদ উৎসব বিদেশে পালন করেছেন। তবে এবারের ঈদুল ফিতর দেশে পরিবারের সঙ্গে উদযাপন করছেন নুসরাত ফারিয়া। তিনি বলেন, “ঈদে দেশেই আছি। তেমন কোনো আলাদা পরিকল্পনা নেই। সবাইকে নিয়ে আনন্দে দিনটা কাটাতে চাই।”

খানিকটা ব্যাখ্যা করে নুসরাত ফারিয়া বলেন, “ঈদ মানেই তো আনন্দ। এই আনন্দ কতটা তা হয়তো ঠিক ভাষায় প্রকাশ করতে পারব না। সারা মাস রোজা রাখার পর একটা দিন এভাবে সেলিব্রেট করার আনন্দই আলাদা। বাড়িতে সকলের সঙ্গে কাটানো, এটা আসলে একাত্মতার দিন, সকলে এক হয়ে যাওয়ার দিন।”

নুসরাত ফারিয়ার ছোটবেলার ঈদের থেকে বড়বেলার ঈদ অনেক বদলে গেছে। এ বিষয়ে তার ভাষ্য, “বদলেছে ঠিকই। কিন্তু এই উৎসব আমার কাছে আজও আগের মতোই স্পেশাল। শৈশবের সেই নির্ভার ঈদ আর আজকের দায়িত্বভরা ঈদ, দুইয়ের মাঝেও আমার কাছে ঈদের মূল আনন্দ একই—প্রিয়জনদের সঙ্গে থাকা।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়