ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মিরিসায় মুগ্ধ ফারিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ৬ জুলাই ২০২৫   আপডেট: ১৭:৪৭, ৬ জুলাই ২০২৫
মিরিসায় মুগ্ধ ফারিয়া

শ্রীলঙ্কার কোকোনাট হিলে শবনম ফারিয়া

নীল সমুদ্র, সোনালি আকাশ আর বাতাসে দুলতে থাকা নারকেল গাছের ফাঁকে দাঁড়িয়ে হাসছেন অভিনেত্রী শবনম ফারিয়া। শ্রীলঙ্কার স্বপ্নীল দ্বীপ মিরিসার কোকোনাট হিলে অবকাশযাপনের জন্য গিয়েছিলেন। ভ্রমণের সেই মুহূর্তগুলো তিনি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

কালো পোশাক, কাঁধে ঝোলানো ছোট ব্যাগ আর মুখভর্তি মিষ্টি হাসি—এই ছবিতেই যেন ফারিয়ার উড়ন্ত মন ধরা পড়ে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা তার সেই চিত্র মন কেড়েছে অনুরাগীদের। কেউ লিখেছেন—‘সুন্দর জায়গায় সুন্দর মানুষ’, আরেকজন জানতে চেয়েছেন—‘আপনি নাটকে অভিনয় করেন না কেন?’ 

আরো পড়ুন:

শ্রীলঙ্কার স্বপ্নীল দ্বীপ মিরিসার কোকোনাট হিলে শবনম ফারিয়া 


ছবির ক্যাপশনেও ফারিয়া ছিলেন কাব্যিক। লিখেছেন, “একটা স্বপ্নের জায়গা ‘কোকোনাট হিল, মিরিসা’—যেখানে আকাশ সোনালি আভায় জ্বলে উঠে, নারকেল গাছেরা বাতাসে গোপন কথা বলে, আর সূর্য ধীরে হারিয়ে যায় সেই অসীম নীলের মাঝে।”   

আরো একটি স্বপ্নপূরণ হলো বলে জানান এই অভিনেত্রী। লিখেছেন, “আরেকটা স্বপ্নপূরণ হলো, তালিকা থেকে মুছে ফেলেছি ঠিকই, কিন্তু হৃদয়ে গেঁথে রইল চিরদিনের মতো।” 

এ বিষয়ে শবনম ফারিয়ার সঙ্গে যোগাযোগ করেন রাইজিংবিডির এই প্রতিবেদক। এ আলাপচারিতায় শবনম ফারিয়া বলেন, “ঈদুল আজহার ছুটিতে শ্রীলঙ্কায় গিয়েছিলাম। সেখানে আমার দারুণ সময় কেটেছে। সেই মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে এখন শেয়ার করলাম।”

শবনম ফারিয়া বিজ্ঞাপনচিত্র দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করলেও দর্শকের ভালোবাসা পান নাটকে অভিনয়ের মাধ্যমেই। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে তার অভিনয়ে অভিষেক। এরপর অসংখ্য নাটকে দর্শকদের মন জয় করেন তিনি। 

শ্রীলঙ্কার স্বপ্নীল দ্বীপ মিরিসার কোকোনাট হিলে শবনম ফারিয়া 


 এখন হয়তো তিনি অভিনয়ে অনিয়মিত, তবে ক্যামেরার বাইরেও তার জীবনজুড়ে আছে গল্প, স্বপ্ন আর ভ্রমণ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়