নির্বাচনে জয়ী হলেন যেসব তারকা
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবির কোলাজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ব্যস্ত বাংলাদেশের মানুষ। এরই মধ্যে অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের নির্বাচন। রবিবার (৮ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের অভিনয়শিল্পীদের এই সংগঠনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনার।
এ বছরের নির্বাচন একাধিক দিক থেকে আলাদা। সংগঠনের সমস্ত সদস্যের জন্য নির্বাচনি প্রক্রিয়ায় অবাধ প্রবেশের সুযোগ রাখা হয়েছিল। ন্যূনতম সাত বছরের সদস্যপদ থাকলেই যেকোনো সদস্য প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন। চলুন জেনে নিই, টলিউডের কোন তারকা কোন পদে নির্বাচিত হলেন—
সভাপতি: রঞ্জিত মল্লিক
কার্যকরী সভাপতি: প্রসেনজিৎ চ্যাটার্জি
সহ-সভাপতি: চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, ভরত কল, লাবণী সরকার, শাশ্বত চ্যাটার্জি
সাধারণ সম্পাদক: শান্তিলাল মুখার্জি
সহকারী সম্পাদক: আবির চ্যাটার্জি, দেবদূত ঘোষ
যুগ্ম-সম্পাদক: চন্দন সেন, শুভাশিস মিত্র
কোষাধ্যক্ষ: বাসবদত্তা চ্যাটার্জি
সহকারী কোষাধ্যক্ষ: দিগন্ত বাগচী
কার্যকরী সদস্য: কুশল চ্যাটার্জি, জয়ন্ত দত্ত বর্মন, গৌরব চ্যাটার্জি, পায়েল দে, বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ মুখার্জি, শুভ্রজিৎ দত্ত
কয়েক বছর পর অনুষ্ঠিত হয় আর্টিস্ট ফোরামের নির্বাচন। এ বছর চিত্রনায়ক জিৎ কোনো পদে নেই। একইভাবে দেব, রাজ চক্রবর্তীসহ টলিউডের অনেক তারকা কোনো পদে নেই।
ঢাকা/শান্ত