ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবা হারালেন নায়িকা মৌমিতা মৌ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:২২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
বাবা হারালেন নায়িকা মৌমিতা মৌ

বাবার সঙ্গে মৌমিতা মৌ

চিত্রনায়িকা মৌমিতা মৌয়ের বাবা মো. মোশাররফ হোসেন মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

মৌমিতা মৌ জানান, তার বাবা ক্যানসারের শেষ স্টেজে ছিলেন। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। বাবার অসুস্থতার কারণে তিনি বেশ কিছুদিন ধরে অভিনয় থেকেও বিরতি নিয়েছিলেন। বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। 

আরো পড়ুন:

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মানিকগঞ্জের পারিবারিক কবরস্থানে মো. মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হয়। 

চিত্রনায়িকা মৌমিতা মৌর পিতৃবিয়োগে শোক জানিয়েছেন তার সহকর্মী ও ভক্তরা। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন অনেকে। 

এর আগে বাবার অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছিলেন মৌমিতা মৌ। সেখানে তিনি লেখেন, “মাত্র ৩/৪ মাসের মধ্যে কি থেকে কি হয়ে গেল। একটা রিপোর্ট সবকিছু এলোমেলো করে দিল। এ রকম একটা সময় পার করতে হবে কখনো ভাবিনি। এখন বুঝি দায়িত্ব কি জিনিস। এখন আমি জানি ধৈর্য কীভাবে ধরতে হয়। এখন আমি বুঝতে পারি তোমার সুস্থতা ছাড়া আমি কতটা অসহায়। কবে তুমি আবার নাম ধরে ডাকবা? কবে তুমি আবার শাসন করবা? কবে তুমি আবার আদর করবা? তোমার স্মৃতিগুলো খুব মনে পড়তেছে আব্বু। হে আল্লাহ আমার আব্বুকে সুস্থতা দান করুন, আমিন।” 

২০১৩ সালে কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকব’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌমিতা মৌর। এরপর ‘তুই শুধু আমার’, ‘মাটির পরী’, ‘মাস্তানী’, ‘অন্তর্জ্বালা’, ‘অন্ধকার জগৎ’ সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও কাজ করেছেন তিনি।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়