বাফটায় বাজিমাত করলেন যারা
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
পুরস্কার হাতে বিজয়ীরা
রবিবার (২২ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বসেছিল ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) ৭৯তম আসর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক অ্যালান কামিং।
বাফটার এবারের আসরে মনোয়ন তালিকায় সবচেয়ে এগিয়ে ছিল লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত রাজনৈতিক থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সিনেমাটি পেয়েছিল সর্বোচ্চ ১৪টি মনোনয়ন। সর্বশেষ এ সিনেমা ছয়টি পুরস্কার জিতেছে। এরপর ‘আই সোয়্যার’, ‘সিনার্স’ এবং ‘ফ্রাঙ্কেনস্টাইন’ তিনটি করে পুরস্কার জিতেছে। চলুন জেনে নিই, গুরুত্বপূর্ণ বিভাগে কারা কারা পুরস্কার জিতলেন—
সেরা সিনেমা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম: হ্যামনেট
সেরা পরিচালক: পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা অভিনেতা: রবার্ট আরামায়ো (আই সোয়্যার)
সেরা অভিনেত্রী: জেসি বাকলি (হ্যামনেট)
সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পার্শ্ব অভিনেত্রী: ওনমি মোসাকু (সিনার্স)
সেরা অ-ইংরেজিভাষী সিনেমা: সেন্টিমেন্টাল ভ্যালু
সেরা তথ্যচিত্র: মি. নোবডি এগেনস্ট পুতিন
সেরা অ্যানিমেশন সিনেমা: জুত্রোপলিস টু
বেস্ট চিলড্রেনস অ্যান্ড ফ্যামিলি ফিল্ম: বুং
রাইজিং স্টার অ্যাওয়ার্ড: রবার্ট আরামায়ো
সেরা চিত্রনাট্য: সিনার্স
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা চিত্রগ্রহণ: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা কস্টিউম ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন
সেরা সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্ট: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ
*বিবিসি অবলম্বনে
ঢাকা/শান্ত