ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৩ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিখোঁজের পর গায়িকার মরদেহ উদ্ধার, উনত্রিশে থমকে গেল জীবন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ১৯ মে ২০২৬  
নিখোঁজের পর গায়িকার মরদেহ উদ্ধার, উনত্রিশে থমকে গেল জীবন

ইন্দের কৌর

পাঞ্জাবি গানের জনপ্রিয় গায়িকা ইন্দের কৌরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৬ দিন পর লুধিয়ানার একটি খালে তার মরদেহ পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৯ বছর। খবর এনডিটিভির।   

এ প্রতিবেদনে জানানো হয়েছে, নীলন খাল থেকে গায়িকা ইন্দেরের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য সামরালা সিভিল হাসপাতালে পাঠায় পুলিশ। ইন্দেরের ভাই যতীন্দর সিং পুলিশের কাছে অভিযোগ করেছেন। তা থেকে জানা যায়, ইন্দের কৌর গত ১৩ মে রাত সাড়ে ৮টার দিকে তার ফোর্ড ফিগো গাড়ি নিয়ে বাজার করতে বাড়ি থেকে বের হন; এরপর আর বাড়ি ফিরেননি এই গায়িকা। 

আরো পড়ুন:

নিখোঁজ হওয়ার পর ইন্দেরের পরিবার তার খোঁজ করতে শুরু করেন; সন্দেহ গিয়ে পড়ে ভালুরের বাসিন্দা সুখবিন্দর সিংয়ের ওপর। কারণ সুখবিন্দর এ গায়িকাকে জোর করে বিয়ে করতে চেয়েছিলেন। পরিবারের দাবি—বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইন্দেরের প্রতি ক্ষিপ্ত হন সুখবিন্দর। 

ইন্দেরের জন্য কানাডা থেকে পাঞ্জাবে এসেছিলেন সুখবিন্দর। সে তার সহযোগীদের নিয়ে ইন্দের কৌরকে আটক করে, বন্দুকের মুখে অপহরণ করে এবং হত্যা করে। এরপর কানাডায় পালিয়ে যাওয়ার আগে তার মৃতদেহ খালে ফেলে দেয় বলেও গায়িকার পরিবারের অভিযোগ। 

পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে ইন্দেরের পরিবার দাবি করেন, গত ১৫ মে, সুখবিন্দর সিং এবং তার সহযোগী করমজিৎ সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পরও সময়মতো কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।  

পাঞ্জাবি সংগীত জগতে ইন্দের কৌর উদীয়মান একজন কণ্ঠশিল্পী ছিলেন। তার আঞ্চলিক সংগীত পরিবেশনা, সোশ্যাল মিডিয়ায় ক্রমবর্ধমান জনপ্রিয়তার জন্য পরিচিত ছিলেন। ‘সোনে দি চিড়হি’, ‘জিজা’, ‘সোহনা লাগদা’, ‘দেশি সিররে দা’-এর মতো গান উপহার দিয়েছেন ইন্দের। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়