ঢাকা     বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁও নিউ স্কয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় আবারো রোগীর মৃত্যু

তানভীর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৬, ৭ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁও নিউ স্কয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় আবারো রোগীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরের নিউ স্কয়ার হাসপাতালে রোববার রাতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে।

 

নিহত প্রতিমা রানী সদর উপজেলার আখানগর এলাকার চণ্ডি দাসের স্ত্রী। এর আগেও এ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানান।

 

জানা গেছে, সদর উপজেলার আখানগর এলাকার চ-ি দাসের স্ত্রী প্রতিমা রানী গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরের নিউ স্কয়ার হাসপাতালে ভর্তি হয়। শুক্রবার রাতে প্রতিমা দুটি জমজ বাচ্চা জন্ম দেন। অপারেশনের পর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। গতকাল রবিবার সন্ধ্যায় আবারো রক্তক্ষরণ শুরু হলে সিজারিয়ান ডা. আবিদা সুলতানা প্রতিমাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুরে যাওয়ার পথে ঠাকুরগাঁও খোচাবড়ি নামক স্থানে প্রতিমা মারা যান।

 

ডা. আবিদা সুলতানা জানান, অপারেশন রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তাই রোগীকে রক্ত দিতে হয়। কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ রক্তের গ্রুফ মেচিং না করে রোগীকে রক্ত প্রদান করে।

 

ক্লিনিক মালিক শাহিন জানান, রক্ত দেওয়ার কিছুক্ষণ পরেই রোগীর রক্ত চাপ বেড়ে যায়। পরে তাকে রংপুর রেফার্ড করা হয়।

 

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মৃত্যুর খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উল্লেখ্য, গত ৪ মাস আগে নিউ স্কয়ার হাসপাতালে ভুল অপারেশনে এক রোগী মৃত্যু হয়। এ ঘটনা প্রশাসন ক্লিনিক সিলগালা করে একটি মামলা দায়ের করে।

 

 

রাইজিংবিডি/ঠাকুরগাঁও/৭ সেপ্টেম্বর ২০১৫/তানভীর/উজ্জল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়