ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যার হাতের নখের দৈর্ঘ্য জিরাফের গড় উচ্চতার চেয়ে বেশি

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৫, ৩ অক্টোবর ২০২৫   আপডেট: ১০:১১, ৩ অক্টোবর ২০২৫
যার হাতের নখের দৈর্ঘ্য জিরাফের গড় উচ্চতার চেয়ে বেশি

লিউ হুয়েন

৩৪ বছর ধরে তার দুই হাতের নখ বড় করেছেন ভিয়েতনামের এক চিত্রশিল্পী। তার নাম লিউ কং হুয়েন । সম্প্রতি লিউয়ের সব নখের মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৫৯৪ দশমিক ৪৫ সেন্টিমিটার। এতে তিনি বিশ্বে জীবিত কোনো পুরুষের মধ্যে দীর্ঘতম হাতের নখের রেকর্ড গড়েছেন। লিউয়ের হাতের নখের দৈর্ঘ্য প্রাপ্তবয়স্ক জিরাফের গড় উচ্চতার চেয়ে বেশি।

চীনের ডিন প্রদেশের গিয়াও থুই জেলার বাসিন্দা লিউ। তিনি চলতি বছরের শুরুতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান সম্পাদক ক্রেগ গ্লেনডে হুয়েনের বাড়িতে গিয়ে নখ পরিমাপ করেন। গিনেজের তথ্য- লিউয়ের বাম হাতের নখের দৈর্ঘ্য ৩৮৮ দশমিক ৮৫ সেন্টিমিটার,  তার ডান হাতের ২০৫ দশমিক ৬ সেন্টিমিটার। সবচেয়ে বড় নখটি বাম হাতের বুড়ো আঙুলে—যার দৈর্ঘ্য ১২৭ দশমিক ৫ সেন্টিমিটার (৪ ফুট ২ ইঞ্চি)।

আরো পড়ুন:

লিউ হুয়েন স্থানীয় বাড়িঘরের দেয়ালে চিত্রকর্ম করে আয় করেন। তার বয়স৬৭ বছর। তিনি ৩৪ বছর আগে বাবার মতো শামান হতে চেয়েছিলেন। শামান এমন ব্যক্তি, যিনি আত্মা বা প্রাকৃতিক শক্তি ব্যবহার করে রোগ নিরাময় ও আধ্যাত্মিক অনুষ্ঠান পরিচালনা করেন। পরে বাবার পরামর্শে শামান হওয়ার ইচ্ছা ত্যাগ করেন। 

লিউ তার  নখের যত্ন নেন। ভিজলে নখ নরম হয়ে ভেঙে যেতে পারে, তাই শুষ্ক রাখতে হয়। জামা পরা, শোয়া বা অন্যান্য দৈনন্দিন কাজেও সতর্ক থাকেন তিনি। তার স্ত্রী থি থুয়ান নখের যত্নে প্রতিনিয়ত সাহায্য করেন। হুয়েন বলেন, ‘‘আমার স্ত্রী না থাকলে এই নখ ঠিক রাখতে পারতাম না। তিনি সব সময় পাশে আছেন।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়