ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণ, নিহত ৭৩

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৫, ৩১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণ, নিহত ৭৩

পাকিস্তানে একটি ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৭৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত ।

বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের লিয়াকতপুরে করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী তেজগাম ট্রেনটিতে এ ঘটনা ঘটে। রান্নার জন্য রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

জিও টেলিভিশন জানিয়েছে,  বিস্ফোরণের পর আগুনে ধরে গেলে ট্রেনের তিনটি বগি বিধ্বস্ত হয়েছে।

জেলার অগ্নিনির্বাপন বাহিনীর প্রধান বাকির হুসেইন বলেছেন, ৭৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

তিনি জানান, নিহতদের মধ্যে কয়েকজন আগুনের ধোঁয়া থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়েছিলেন।

রেলমন্ত্রী শেখ রশিদ বলেছেন, ‘দুটি রান্নার চুলা বিস্ফোরিত হয়েছে। ওই সময় রান্না হচ্ছিল। রান্নার তেল থাকায় আগুন আরো ছড়িয়ে পড়ে। ট্রেন থেকে লাফ দিয়ে পড়ে অনেকের মৃত্যু হয়েছে।’

তিনি জানান, যে বগিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাতে তাবলিগ জামাতের একটি দল ছিল। তারা সেখানে সকালের নাস্তার জন্য রান্না করছিলেন। তাদের সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।

ঔপনিবেশিক আমলে নির্মিত পাকিস্তানের রেলব্যবস্থা গত কয়েক দশক ধরে সংস্কারহীন। গত জুলাইয়ে ট্রেন দুর্ঘটনায় দেশটিতে নিহত হয় ১১ জন। সেপ্টেম্বরে আরেকটি দুর্ঘটনায় নিহত হয় চার জন।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়