ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পানি চুরি!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ১২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পানি চুরি!

অস্ট্রেলিয়ায় খরা ও দাবানল কবলিত নিউ সাউথ ওয়েলসের একটি এলাকা থেকে কয়েক হাজার লিটার পানি চুরি হয়েছে। তবে এখনো চোরের সন্ধান পায় নি পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত নভেম্বরে রাজ্যে দাবানলে অন্তত চার জন নিহত হয়েছে। আগুনে পুড়ে গেছে এক লাখ হেক্টর জমির ফসল, ধ্বংস হয়েছে চার শতাধিক বাড়ি।

পুলিশ জানিয়েছে, রাজ্যের উত্তর উপকূলীয় শহর মুরউইল্লাম্বাহর একটি বাড়ি থেকে একটি ট্যাংকার ও একটি টয়োটা গাড়ি চুরি হয়। ট্যাংকারটিতে ২৫ হাজার লিটার সুপেয় পানি ছিল।

প্রধান গোয়েন্দা পরিদর্শক লুক আর্থারস বলেন, নিউ সাউথ ওয়েলসের অধিকাংশ এলাকা যখন কঠিন সময় অতিবাহিত করছে তখন এই ঘটনা ‘মর্মান্তিক’।

তিনি বলেন, ‘এ ধরনের চুরি গ্রহণযোগ্য নয়। পুলিশ এর তদন্ত অব্যাহত রাখবে এবং এ সংক্রান্ত কোনো তথ্য কারো কাছে থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের অনুরোধ করছি’।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়