ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিল গেটস কন্যার মন জিতলেন ঘোড়দৌড়বিদ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২০, ১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 বিল গেটস কন্যার মন জিতলেন ঘোড়দৌড়বিদ

বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এ খবর সবারই জানা। কিন্তু সম্প্রতি বিল গেটসকে ছাপিয়ে আলোচনায় এসেছেন তার বড় মেয়ে জেনিফার গেটস।

সম্প্রতি অ্যাঙ্গেজমেন্টের ঘোষণা দিয়েছেন তিনি। হবু স্বামী মিশরীয় ঘোড়দৌড়বিদ নায়েল নাসের।

২৯ জানুয়ারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বরফাচ্ছাদিত স্থানে দুজনের ঘনিষ্ঠ একটি ছবি পোস্ট দিয়ে জেনিফার তার আংটি বদলের খবর জানিয়েছেন।

ওই পোস্টে জেনিফার লিখেছেন, ‘নায়েল নাসের, তুমি অনন্য। এই ছুটিতে তুমি আমায় সবচেয়ে অর্থপূর্ণ একটি জায়গায় এনে আমাকে অবাক করে দিলে, যা আমাদের অনেক যৌথ স্বপ্নেরও অতীত। বাকি জীবনটা আরো শেখা, বড় হওয়া, হাসি-আনন্দ আর ভালোবাসার মধ্য দিয়ে কাটিয়ে দেয়ার আশায় আমার আর ত্বর সইছে না।’ লেখার পরে একটি আংটির ইমোজিও দিয়েছেন জেনিফার।

নাসেরের জন্ম যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে। বেড়ে ওঠা কুয়েতে। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জেনিফার গেটসের সঙ্গে তার পরিচয় হয়।

দুটি ছবি পোস্ট করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নাসের লিখেছেন, সে হ্যাঁ বলেছে! হবু স্ত্রীর সঙ্গে ছবির ক্যাপশনে তিনি লেখেন, এই মুহূর্তে নিজেকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান মানুষ বলে মনে হচ্ছে। জেন, আমি যতদূর কল্পনা করতে পারি, তার সবকিছু তুমি এবং আরো বেশি কিছু। তোমার সঙ্গে জীবন কাটাব বলে আর দেরি সইছে না। তোমাকে ছাড়া আর নিজেকে কল্পনা করতে পারছি না।
সূত্র: ফক্স নিউজ


সাইফ/নাসিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়