ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জর্জিয়ায় ভোট পুনর্গণনায়ও হারলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৪, ২১ নভেম্বর ২০২০   আপডেট: ০২:২৫, ২১ নভেম্বর ২০২০
জর্জিয়ায় ভোট পুনর্গণনায়ও হারলেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জর্জিয়া রাজ্যের ভোট পুনর্গণনায়ও জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তিনি ১২ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে হারিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। খবর বিবিসি, আল জাজিরা ও এএফপির।

নিয়ম অনুযায়ী কোনো নির্বাচনে প্রার্থীদের প্রাপ্ত ভোটের ব্যবধান দশমিক ৫ শতাংশ পয়েন্টের কম হলে তা পুনর্গণনার সুযোগ থাকে। এমনটিই ঘটেছিল জর্জিয়া রাজ্যে। সেখানে ৯৯ শতাংশ ভোট গণনার পর দেখা গিয়েছিল বাইডেন সামান্য ব্যবধানে এগিয়ে আছেন।

আরো পড়ুন:

সে কারণে স্বচ্ছ্বতার প্রশ্নে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নিয়েছিলেন অঙ্গরাজ্যটির সেক্রেটারি অব স্টেট। এরপর জর্জিয়ার ভোটগুলো পুনরায় হাতে গোনা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার সেটার ফল প্রকাশ করা হয়। এবারও সেখানে জয় পেয়েছেন জো বাইডেন। সব মিলিয়ে জর্জিয়ায় বাইডেন পেয়েছেন ৫.৯ মিলিয়ন ভোট।

এর মধ্য দিয়ে জর্জিয়ায় পাওয়া বাইডেনের ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট বহাল রইলো। অর্থাৎ ২০২০ মার্কিন নির্বাচনে বাইডেন ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেকটোরাল ভোট।

পুনর্গণনার পর জর্জিয়ার প্রধান নির্বাচন কর্মকর্তা বলেছেন, ‘আমি হতাশ যে এখানে আমাদের দল হেরেছে। কিন্তু যে ব্যবধানে হেরেছে সেটা কিন্তু মিথ্যা নয়।

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জানুয়ারিতে শপথ নিবেন বাইডেন। যদিও ডোনাল্ড ট্রাম্প এখনো পরাজয় মানেননি। মেনে নেননি বাইডেনের বিজয়। বরাবরই তিনি অনিয়ম ও ভোট কারচুরির অভিযোগ তুলছেন। যদিও সেগুলোর পেছনে তার কোনো শক্ত যুক্তি ও প্রমাণাদি নেই। সে কারণে বিভিন্ন রাজ্যে যেসকল আইনি চ্যালেঞ্জ তার দল ছুড়ে দিয়েছিল সেগুলোতে একটার পর একটায় হেরে যাচ্ছে রিপাবলিকানরা।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়