ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাবুল বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩০, ২৮ আগস্ট ২০২১   আপডেট: ০৭:৫৪, ২৮ আগস্ট ২০২১
কাবুল বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৫

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে আইএস এর চালানো আত্মঘাতী বোমা হামলায় এ পর্যন্ত ১৭৫ জন নিহত হয়েছে। তার মধ্যে নারী, শিশু ও ১৩ মার্কিন সেনা রয়েছেন। রয়েছে যুক্তরাজ্যের ৩ নাগরিক। তালেবানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরার।

এদিকে আরও হামলার ঝুঁকির মধ্যেই প্রত্যাহার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গেল ১২ ঘণ্টায় তারা ৪ হাজার ২০০ জনকে সরিয়ে নিয়েছে আফগানিস্তান থেকে।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৪ আগস্টের পর থেকে এ পর্যন্ত ১ লাখ ৯ হাজার ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আর জুলাই মাসের শেষ থেকে এ পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৮০০ জনকে পুনর্বাসন করা হয়েছে।

এদিকে প্রত্যাহার কার্যক্রম সমাপ্ত করেছে ফ্রান্স। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এমনটাই জানানো হয়েছে। ফ্রান্স এ পর্যন্ত ৩ হাজার জনকে সরিয়ে নিয়েছে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়