ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘ওমিক্রন অনেক বেশি সংক্রামক হয়ে উঠছে’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ৭ ডিসেম্বর ২০২১  
‘ওমিক্রন অনেক বেশি সংক্রামক হয়ে উঠছে’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন অনেক বেশি সংক্রামক হয়ে উঠছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেছেন।

সকালে প্রধানমন্ত্রীর সরকারি মুখপাত্র জানিয়েছেন, নতুন ভ্যারিয়েন্টের ব্যাপারে উপসংহারমূলক মন্তব্যে পৌঁছাতে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে প্রাথমিক লক্ষণে দেখা যাচ্ছে এটি ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় অনেক বেশি সংক্রামক।
 
তিনি জানান, সরকার এই মুহূর্তে বিধিনিষেধ জারির ব্যাপারে যে দ্বিতীয় পরিকল্পনা বা ‘প্ল্যান বি’ করে রেখেছে তা এখনই বাস্তবায়ন করা হবে না। তবে প্রয়োজন হলে দ্রুত সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। 

আরো পড়ুন:

এর আগে স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জানিয়েছিলেন, প্রতিদিনই ওমিক্রন সম্পর্কে কিছু কিছু তথ্য পাওয়া যাচ্ছে। তবে আগামী সপ্তাহে এই ভ্যারিয়েন্ট সম্পর্কে বিশদ তথ্য পাওয়া যেতে পারে।  

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়