বছরের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তিনি
সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে ২০২১ সালের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা হিসেবে তালিকাভুক্ত করেছে ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি) নামের একটি সংস্থা। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে।
এই তালিকায় স্থান পেয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এবং অস্ট্রিয়ান প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান কুর্জ। এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ড ও দুর্নীতির সমন্বিত তালিকায় শীর্ষে রাখা হয়েছে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোকে।
সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ড্রিউ সুল্লিভিয়ান বাছাই তালিকার বিচারক প্যানেলে ছিলেন।
তিনি জানিয়েছেন, দুর্নীতি ও অযোগ্যতার কারণে আশরাফ গনি এই সম্মাননা পাওয়ার যোগ্য।
ঢাকা/শাহেদ
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী