ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বন্যার মধ্যেই পাকিস্তানে ডেঙ্গুর প্রাদুর্ভাব

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৭:০৪, ১৫ সেপ্টেম্বর ২০২২
বন্যার মধ্যেই পাকিস্তানে ডেঙ্গুর প্রাদুর্ভাব

চলমান বন্যা পরিস্থিতির মধ্যেই পাকিস্তানে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা গেছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

গত জুন থেকে শুরু হওয়া বন্যায় পাকিস্তানের তিন কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় এ পর্যন্ত প্রায় এক হাজার ৫০০ জন মারা গেছে।

আরো পড়ুন:

এরই মধ্যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু, ম্যালেরিয়া এবং গুরুতর গ্যাস্ট্রিক সংক্রমণ বাড়ার কথা জানিয়েছেন।

অনেক বাস্তুচ্যুত মানুষ বন্যা কবলিত এলাকার শুকনো স্থানে বসবাস করছে। ডেঙ্গু জ্বরে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে এবং  দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে।

দক্ষিণ সিন্ধু প্রদেশে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন ডেঙ্গু জ্বরের প্রায় তিন হাজার ৮৩০টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এদের মধ্যে কমপক্ষে নয়জন মারা গেছে।

পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. আবদুল গফুর শোরো বলেন, ‘সামগ্রিকভাবে সিন্ধুর পরিস্থিতি খুবই খারাপ, আমরা পুরো প্রদেশে চিকিৎসা শিবিরের আয়োজন করছি। এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেসব ডেঙ্গু রোগী দেখছি যারা আগে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিল।’

তিনি বলেন, ‘সারা প্রদেশে ডেঙ্গুর পরিস্থিতি সমান এবং প্রতিদিনই তা বাড়ছে। যখন আমরা পরীক্ষাগারে পরীক্ষা করি, তখন সন্দেহভাজন রোগীদের প্রায় ৮০ শতাংশের সংক্রমণ ধরা পড়ছে।’

তিনি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, আগামী সপ্তাহগুলিতে পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়