ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্রেপ্তারের পর জামিনে ডোনাল্ড ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ২৫ আগস্ট ২০২৩   আপডেট: ১০:৫৮, ২৫ আগস্ট ২০২৩
গ্রেপ্তারের পর জামিনে ডোনাল্ড ট্রাম্প 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ফাইল ফটো)

যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে করা মামলায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারের পর জামিন দেওয়া হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে আত্মসমর্পণ করলে ট্রাম্পকে গ্রেপ্তার দেখানো হয়। মিনিট বিশেক পর ২ লাখ ডলারের মুচলেকায় জামিন দেওয়া হয় তাকে। 

জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের ফুলটন কাউন্টি কারাগারে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় তাকে। ট্রাম্পকে গ্রেপ্তারের পর নিয়ম অনুযায়ী কারাগারে তার আঙুলের ছাপ নেওয়ার পাশাপাশি ছবি তোলা হয়। কয়েদির মুখমণ্ডলের ওই ছবিকেই বলা হয় মাগ শট।

পরে ট্রাম্পের ওই মাগ শট প্রকাশ করে কারা কর্তৃপক্ষ। সেই ছবিতে গম্ভীর মুখের ট্রাম্পকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম দেশটির কোনো সাবেক প্রেসিডেন্টের মাগ শট প্রকাশ পেল। ফুলটন কাউন্টি জেলের রেকর্ডে ট্রাম্প এখন কয়েদি নম্বর পি০১১৩৫৮০৯।

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়