ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খামেনি নিহত, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ১ মার্চ ২০২৬   আপডেট: ০৯:০৮, ১ মার্চ ২০২৬
খামেনি নিহত, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ায় দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। খবর আল-জাজিরার। 

ফারস নিউজ এজেন্সির প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, “আমরা এক মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার জন্য শোকাহত।”

আরো পড়ুন:

বিবৃতিতে আরো বলা হয়, “মানবতার চরম জঘন্য সন্ত্রাসী ও জল্লাদদের হাতে এই মহান নেতার শাহাদাত তার বৈধতা ও তার একনিষ্ঠ সেবারই প্রতিফলন। ইরানি জাতির প্রতিশোধের হাত... তাদের ছেড়ে দেবে না।”

আইআরজিসি আরো জানায়, তারা ‘অভ্যন্তরীণ ও বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় দৃঢ় অবস্থানে’ থাকবে।

রবিবার (১ মার্চ) খামেনি নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে জানায় ইরানের প্রভাবশালী সংবাদমাধ্যম তাসনিম ও ফারস। 

ফারস নিউজের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৮ ফ্রেব্রুয়ারি) ভোরে নিজের কার্যালয়ে ‘অর্পিত দায়িত্ব পালনরত অবস্থায়’ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় খামেনি নিহত হন।

খামেনির মৃত্যুর ঘটনায় ইরান সরকার দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এছাড়া সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়