স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪৩৭৪ টাকা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যে নিরাপদ বিনিয়োগের সম্পদ হিসেবে স্বর্ণের দাম বেড়েই চলেছে। বিশ্ববাজারের প্রভাবে দেশেও হু হু করে বাড়ছে দাম।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালেই ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ৬৫ হাজার টাকা অতিক্রম করেছে। গতকাল প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।
বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এই দাম আজ সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হচ্ছে।
বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলারের বেশি।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৭ হাজার ১২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৭ হাজার ৭০১ টাকা।
স্বর্ণের দামের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৮৮১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা।
ঢাকা/নাজমুল/ইভা