ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৪ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নীলফামারী জেলা এনসিপির আহ্বায়কের পদ স্থগিত

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
নীলফামারী জেলা এনসিপির আহ্বায়কের পদ স্থগিত

নীলফামারী জেলা এনসিপির আহ্বায়ক মো. আব্দুল মজিদ।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীলফামারী জেলা আহ্বায়ক মো. আব্দুল মজিদের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে দলটির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন-এর নির্দেশক্রমে মো. আব্দুল মজিদকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নীলফামারী জেলা এনসিপির দায়িত্বশীল একাধিক নেতা জানান, জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর মো. আব্দুল মজিদ একাধিক নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, তিনি একক সিদ্ধান্তে বহিরাগত কয়েকজনকে দিয়ে অনুমোদনহীন ও ভুয়া জেলা ছাত্র শক্তির কমিটি গঠন করেন, যা দলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।

তারা জানান, তিনি নিজের ইচ্ছামতো বিভিন্নজনকে পদবী প্রদান, নেতাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এবং প্রকাশ্যে হেয় করার মতো আচরণে জড়িত ছিলেন। পাশাপাশি দলের ভেতরে বিভাজন সৃষ্টি করে নিজস্ব বলয় গড়ে তুলে অভ্যন্তরীণ গ্রুপিং তৈরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া, তার বিরুদ্ধে ডোমার উপজেলার এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের নামে দলীয় নেতাকর্মীদের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে মো. আব্দুল মজিদ বলেন, “আমার কোনো পদ স্থগিত হয়নি। এটি মিসগাইড হয়েছে, আমি নোটিশের জবাব দিতে প্রস্তুতি নিচ্ছি।”

ঢাকা/সিথুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়