ঢাকা     শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৫ ১৪৩২ || ৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাকিস্তান-আফগানিস্তানের যুদ্ধে কার কতটুকু ক্ষয়ক্ষতি হলো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তান-আফগানিস্তানের যুদ্ধে কার কতটুকু ক্ষয়ক্ষতি হলো

আফগান তালেবানদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে ‘অপারেশন গাজাব লিল-হক’ এর অধীনে হামলা চালিয়েছে পাকিস্তান। তালেবানও জানিয়েছে, তারা যৌথ সীমান্তে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়ে জবাব দিয়েছে। উভয় পক্ষই ক্ষয়ক্ষতির পাল্টাপাল্টি দাবি করেছে। তবে নিরপেক্ষ সূত্র থেকে কোনো পক্ষের দাবির-ই সত্যতা যাচাই সম্ভব হয়নি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, অভিযানে কমপক্ষে ১৩৩ জন আফগান তালেবান সদস্য নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে।

আরো পড়ুন:

তারার বলেন, “কাবুল, পাকতিয়া এবং কান্দাহারে আফগান তালেবানদের প্রতিরক্ষা লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, আরো হতাহতের সম্ভাবনা রয়েছে।” 

পাকিস্তানের তথ্যমন্ত্রীর দাবি, আফগান তালেবান সরকারের কমপক্ষে ২৭টি পোস্ট ধ্বংস করা হয়েছে এবং আরো নয়টি পোস্ট দখল করা হয়েছে।

তিনি জানান, এই হামলায় দুটি কর্পস সদর দপ্তর, তিনটি ব্রিগেড সদর দপ্তর, দুটি গোলাবারুদ ডিপো, একটি লজিস্টিক বেস, তিনটি ব্যাটালিয়ন সদর দপ্তর, দুটি সেক্টর সদর দপ্তর এবং ৮০টিরও বেশি ট্যাঙ্ক, আর্টিলারি বন্দুক এবং সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারক পিটিভি নিউজ জানিয়েছে, পাকিস্তান বিমান বাহিনী কাবুল, কান্দাহার এবং পাকতিয়ায় গুরুত্বপূর্ণ তালেবান সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে, আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডুরান্ড লাইন বরাবর পরিচালিত প্রতিশোধমূলক অভিযানে ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি, ৯ রমজান রাত ৮টায় পাকিস্তানি সামরিক বাহিনীর মাধ্যমে আফগান ভূখণ্ডের লঙ্ঘন হিসাবে বর্ণনা করার প্রতিক্রিয়ায় এই অভিযান শুরু করা হয়েছে।


 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়