হামলার পর কূটনৈতিক সমাধান ‘আরো সহজ’: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানে সামরিক হামলার পর তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে পৌঁছানো এখন আগের চেয়ে ‘অনেক সহজ’ হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। বিশ্লেষক মনে করছেন, আলোচনার সময় হামলা চালানো যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। খবর আলজাজিরার।
তবে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানে হামলার ফলে যুক্তরাষ্ট্র এখন কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে আরো শক্ত অবস্থানে রয়েছে।”
তিনি বলেন, “স্পষ্টতই এখন পরিস্থিতি একদিন আগের চেয়ে অনেক সহজ। কারণ তারা (ইরান) খুব খারাপভাবে মার খাচ্ছে।”
ইরানের পাল্টা প্রতিক্রিয়ার বিষয়ে ট্রাম্প বলেন, “মার্কিন সামরিক ঘাঁটিতে যে হামলা হয়েছে তা যুক্তরাষ্ট্রের প্রত্যাশার তুলনায় কম।”
তার ভাষায়, “আমরা ভেবেছিলাম এটা দ্বিগুণ হবে।”
ঢাকা/ইভা