আঘাত শক্ত হলে জবাব হবে নজিরবিহীন: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের প্রতিশোধমূলক হামলা চালানো উচিত নয়।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুর পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) প্রতিশোধের ঘোষণা দিয়েছে।
বলেছে, “আমরা এক মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার জন্য শোকাহত। মানবতার চরম জঘন্য সন্ত্রাসী ও জল্লাদদের হাতে এই মহান নেতার শাহাদাত তার বৈধতা ও তার একনিষ্ঠ সেবারই প্রতিফলন। ইরানি জাতির প্রতিশোধের হাত... তাদের ছেড়ে দেবে না।”
এছাড়া, মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইরান। খবর আলজাজিরার।
ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ এ লিখেছেন, “ইরান ঘোষণা দিয়েছে যে তারা আজ খুব কড়া আঘাত চালাবে, যা আগে কখনো হয়নি। তাদের উচিত তা না করা, কারণ যদি তারা তা করে, আমরা তাদের বিরুদ্ধে এমন শক্তি প্রয়োগ করব যা আগে কখনো দেখা যায়নি।”
এর আগের পোস্টে ট্রাম্প লেখেন ইরানে সামরিক হামলার পর তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে পৌঁছানো এখন আগের চেয়ে ‘অনেক সহজ’ হবে।
ঢাকা/ইভা