মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে।
রবিবার (১ মার্চ) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিপদ, হয়রানি বা জরুরি সমস্যার সম্মুখীন হলে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে ফোন করে বিষয়টি জানাতে পারবেন। এই কল সেন্টারটি দিন-রাত ২৪ ঘণ্টা চালু থাকবে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
ঢাকা/এএএম/ইভা