ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা, সংঘর্ষে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ১ মার্চ ২০২৬   আপডেট: ১৫:০২, ১ মার্চ ২০২৬
পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা, সংঘর্ষে নিহত ৯

ইরানে মার্কিন-ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের ঘটনায় পাকিস্তানের চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।  

রবিবার (১ মার্চ) করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে হামলার চেষ্টা চালায় বিক্ষুব্ধ জনতা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত নয়জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

আরো পড়ুন:

আল-জাজিরার খবর অনুসারে, রবিবার সকালে খামেনি নিহতের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই করাচির রাজপথে শত শত ইরানপন্থি বিক্ষোভকারী জড়ো হতে থাকেন। উত্তাল জনতা স্লোগান দিতে দিতে মার্কিন কনস্যুলেটের দিকে অগ্রসর হয়।

বিক্ষোভের এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতার একটি অংশ কনস্যুলেটের প্রধান ফটক টপকে ভেতরে প্রবেশ করে। তারা ভবনের জানালার কাঁচ ভাঙচুর করে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি চালানোর চেষ্টা করে। এ সময় কনস্যুলেট এলাকা এক রণক্ষেত্রে পরিণত হয়।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জাওয়াদ জানান, পুলিশ ও আধাসামরিক বাহিনী জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ব্যবহার করে। তিনি আরও জানান, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত নয়জন বিক্ষোভকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়