ঢাকা     সোমবার   ১৫ জুন ২০২৬ ||  আষাঢ় ১ ১৪৩৩ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

Live সরাসরি: ইরানে হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ১ মার্চ ২০২৬   আপডেট: ১৪:০২, ১ মার্চ ২০২৬
ইরানে হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ 

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার প্রতিবাদে নিউইয়র্কের টাইমস স্কোয়ারে শত শত প্রতিবাদকারী সমবেত হন এবং বিক্ষোভ করেন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদে নিউইয়র্কের ম্যানহাটনে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মানুষ। 

আরো পড়ুন:

টাইমস স্কোয়ার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে শত শত মানুষ অংশ নেন। তাদের মধ্যে অনেকেই ‘মধ্যপ্রাচ্য থেকে হাত সরাও’, ‘ইরানের ওপর হামলা বন্ধ কর’ এমন স্লোগান দেন। খবর সিবিএসএর।  

দ্য পিপলস ফোরামের কো-অর্গানাইজার লায়ান ফুলেহান বলেন, “আমি আরো এক অনন্ত যুদ্ধের জন্য ভীত। আমি মনে করি মৃত্যু ধ্বংস নিয়ে আসবে এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্যও ভালো হবে না।”

বিক্ষোভকারীরা টাইমস স্কোয়ার থেকে কলম্বাস সার্কেলে পর্যন্ত প্রায় এক মাইল মিছিল করেন। 

রবিবার দুপুরে আরো একটি বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। যা জাতিসংঘের সামনে থেকে শুরু হয়ে টাইমস স্কোয়ারে পৌঁছাবে। আয়োজকরা আশা করছেন, দুই হাজারের ইরানি-আমেরিকান এবং তাদের সমর্থক এতে অংশ নেবেন।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়