বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের মৃত্যু
হুরন নাহার রশিদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১ মার্চ) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. আব্দুল আউয়াল বুলবুল এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গুলশানের আজাদ মসজিদে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর মরহুমার মরদেহ মানিকগঞ্জের মুন্নু সিটিতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। স্বামী সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশেই মরহুমাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
ঢাকা/আলী/মাসুদ
হামসহ শিশুদের টিকা নিয়ে দুদকে অভিযোগ: অধ্যাপক ইউনূস ও সাবেক উপদেষ্টা নূরজাহানের বিরুদ্ধে তদন্ত দাবি