ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খামেনি নিহত হয়েছেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৩, ১ মার্চ ২০২৬   আপডেট: ০৪:২৮, ১ মার্চ ২০২৬
খামেনি নিহত হয়েছেন: ট্রাম্প

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

রবিবার (১ মার্চ) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প এমন বিস্ফোরক দাবি করেন। খবর আল-জাজিরার।

আরো পড়ুন:

ট্রাম্প তার পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেন, “খামেনি আর বেঁচে নেই”। যদিও এই তথ্যের স্বপক্ষে তিনি কোনো প্রমাণ বা সূত্র উল্লেখ করেননি।

এই পরিস্থিতিকে তিনি ইরানি জনগণের জন্য একটি সুবর্ণ সুযোগ হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্প বলেন, “ইরানি জনগণের জন্য তাদের দেশ পুনরুদ্ধারের এটাই সর্বশ্রেষ্ঠ সুযোগ।” 

ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা খামেনির মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়