ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনারের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ১ মার্চ ২০২৬  
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনারের

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে রবিবার সকালে বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার প্রণব কুমার ভার্মা।

স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণব কুমার ভার্মার সঙ্গে বৈঠক করেছেন সালাহউদ্দিন আহমদ।

রবিবার (১ মার্চ) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন:

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৫০ মিনিটে হাইকমিশনার প্রণব কুমার ভার্মা সচিবালয়ে পৌঁছান। প্রায় এক ঘণ্টা চলা বৈঠক শেষ হয় বেলা ১১টা ৪৫ মিনিটে। সৌজন্য সাক্ষাৎ হিসেবে পরিচিত এ বৈঠকে দুই দেশের সীমান্ত পরিস্থিতি, ভারতীয় আইটি সিস্টেম, ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা, বাংলাদেশিদের জন্য ভিসা প্রদানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

ঢাকা/এএএম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়