ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সরাসরি: খামেনি হত্যার প্রতিবাদে কাশ্মীরের রাস্তায় হাজার হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ১ মার্চ ২০২৬   আপডেট: ১৪:২৮, ১ মার্চ ২০২৬
খামেনি হত্যার প্রতিবাদে কাশ্মীরের রাস্তায় হাজার হাজার মানুষ

খামেনি নিহত হওয়ার ঘটনায় কাশ্মীরে বিক্ষোভ করেছেন শিয়া মুসলিমরা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় কাশ্মীরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। 

রবিবার (১ মার্চ) খামেনির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কাশ্মীরে হাজার হাজার শিয়া মুসলিম রাস্তায় নেমে বিক্ষোভ করেন। তারা লাল, কালো ও হলুদ পতাকা হাতে শহরের প্রধান চত্বর  শ্রীনগরে সমবেত হন।  এ পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন:

৪০ বছর বয়সী সৈয়দ তওফিক বলেন, “আজ আমরা সকলেই গভীর দুঃখের মধ্যে আছি। আমাদের প্রিয় নেতা শহীদ হয়েছেন, তার জন্য শোক পালন করছি।”

তিনি আরো বলেন, “আমাদের ট্রাম্পের প্রতি একটি বার্তা আছে … আমরা সবসময় আপনার অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াব। আপনি যদি মনে করেন যে আপনি আমাদের প্রিয় নেতাকে শহীদ করেছেন, আপনি ভুল ধারণায় আছেন … আপনি অত্যাচার করতে পারবেন না, যতক্ষণ আমরা খামেনির সন্তানরা বেঁচে আছি।”

ভারতের অন্যান্য স্থানে, বিশেষ করে শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে শত শত মানুষ রাস্তায় নেমে এ ঘটনার প্রতিবাদ জানান।

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়