ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভালোবাসার মানুষ সফল হয়ে প্রথমে মেয়েটির সঙ্গে প্রতারণা করে: তমা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ১ মার্চ ২০২৬   আপডেট: ১২:৫১, ১ মার্চ ২০২৬
ভালোবাসার মানুষ সফল হয়ে প্রথমে মেয়েটির সঙ্গে প্রতারণা করে: তমা

তমা মির্জা

গতকাল মারা গেছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন ইকরা। আলভী নিজেও ফেসবুক স্ট্যাটাসে এমনটা দাবি করেছেন। 

ইকরার চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না। শোবিজ অঙ্গনে বিষয়টি নিয়ে চর্চা চলছে। এ পরিস্থিতিতে ইকরাকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী তমা মির্জা।  

আরো পড়ুন:

খোলা চিঠির শুরুতে তমা মির্জা বলেন, “একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে, সে তার ভালোবাসার মানুষটার শূন্য পকেট হলেও তাকে ভালোবাসে, তার পাশে থাকে, তার সাহস জোগায়, জীবনে অনেক দূর এগিয়ে যেতে উৎসাহ দেয়, পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করে কিন্তু ভালোবাসার মানুষটার হাত ছাড়ে না।” 

স্ত্রী-সন্তানের সঙ্গে জাহের আলভী


সফলতা পাওয়ার পর একজন পুরুষ প্রথমে ওই মেয়েকে ঠকায় বলে মন্তব্য তমার। এ অভিনেত্রী বলেন, “আর সেই মানুষটা যখনই জীবনে সফলতা পায়, পূর্ণতা পায়, প্রতিষ্ঠিত হয় সবার প্রথম ওই মেয়েটাকেই ঠকায়, প্রতারণা করে, অবহেলা করে, কষ্ট দেয়, তুচ্ছ-তাচ্ছিল্য করে, প্রতিনিয়ত মানসিক যন্ত্রণা দেয়।” 

ভালোবাসার মানুষের বদলে যাওয়া একটি মেয়ে কখনো মানতে পারে না বলে মনে করেন তমা। তার মতে, “একটা মেয়ে সব মেনে নিতে পারে, সহ্য করতে পারে কিন্তু তার ভালোবাসার মানুষের এই বদলে যাওয়া চেহারা মানতে পারে না। তখন জীবনটা অর্থহীন হয়ে যায়, নিজের কাছে জীবনের কাছে সে হেরে যায়। সবকিছু থেকে নিজেকে মুক্ত করে ওই মানুষটাকে মুক্তি দিয়ে সবার থেকে দূরে চলে যায়।” 

তমা মির্জা


“যদিও এই চলে যাওয়াতে ওই মানুষটার জীবন থেমে থাকে না, কোনো উপলব্ধি হয় কি না তাও আমার জানা নেই। শুধু এটুকু বলতে পারি, মেয়েটা বেঁচে থেকে যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিল হয়তো তার থেকে একটু কম যন্ত্রণার জায়গা সে খুঁজে নিয়েছে।” বলেন তমা মির্জা। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়