ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সরাসরি: কাঁদছে ইরান 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ১ মার্চ ২০২৬   আপডেট: ১২:১২, ১ মার্চ ২০২৬
কাঁদছে ইরান 

খামেনির ছবি হাতে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন এক নারী

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এ খবর প্রকাশ হতেই পুরো দেশে শোকের ছায়া নেমে এসেছে। 

রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে মানুষ রাস্তায় নেমে এসেছেন। কান্নায় ভেঙে পড়েছেন নারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, খামেনির ছবি হাতে রস্তায় দাঁড়িয়ে কাঁদছেন অনেকে। খবর আলজাজিরার। 

আরো পড়ুন:

ইরানের ঐতিহাসিক শহর ইসফাহানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন খামেনিকে শ্রদ্ধা জানাতে।

ইরানের প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা গেছে নাগশে জাহান স্কোয়ারে প্রচুর মানুষ প্রতিবাদ এবং শোক প্রকাশ করছেন।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, খামেনি গতকাল শনিবার ভোরে তাঁর কার্যালয়ে কাজ করার সময় নিহত হন। হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত হয়েছেন। এছাড়া, খামেনির উপদেষ্টা শামখানি ও বিপ্লবী গার্ড প্রধান পাকপুরও নিহত হয়েছেন। 

খামেনির মৃত্যুর ঘটনায় ইরান সরকার দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এছাড়া, সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়