ঢাকা     রোববার   ০১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পরকীয়া না কি ভুল বোঝাবুঝি? ৫টি লক্ষণে বুঝে নিন

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ১ মার্চ ২০২৬   আপডেট: ১১:৪০, ১ মার্চ ২০২৬
পরকীয়া না কি ভুল বোঝাবুঝি? ৫টি লক্ষণে বুঝে নিন

ছবি: প্রতীকী

যুগল জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বিয়ে। দুইজন মানুষ আমৃত্যু পাশাপাশি থাকার অঙ্গীকারে যে পথচলা শুরু হয়, সেখানে ভালোবাসা যেমন থাকে, তেমনি থাকে অভিমান, খুনসুটি, প্রত্যাশা আর ত্যাগের গল্প। কিন্তু কখনো কখনো একটি অনাকাঙ্ক্ষিত সম্পর্ক সেই সুন্দর যাপিত জীবনে ফেলে দেয় কালো ছায়া। পরকীয়া নামের এই সম্পর্কের কারণে তাসের ঘরের মতো ভেঙে যায় বহু সংসার। আবার কেউ কেউ সন্দেহ আর অবিশ্বাসকে সঙ্গী করে অনিচ্ছাসত্ত্বেও টেনে নিয়ে যান দাম্পত্য জীবন।

দুইজনের সম্পর্কে নিছক কৌতূহল, একঘেয়েমি থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা কিংবা আবেগের ঘাটতি—বিভিন্ন কারণেই কেউ কেউ জড়িয়ে পড়েন পরকীয়ায়। অন্যদিকে, সঙ্গীর এমন আচরণ টের পেলে স্বাভাবিকভাবেই অন্যজন ভুগতে থাকেন মানসিক অবসাদ, দুশ্চিন্তা, হতাশা ও একাকিত্বে। আবার কখনো কেবল সন্দেহের বশবর্তী হয়েই মনে হতে পারে, সঙ্গী পরকীয়ায় মজেছেন। এতে সংসারে অশান্তি অনিবার্য হয়ে ওঠে। তাই অনেকেই জানতে চান—পরকীয়ার সম্ভাব্য লক্ষণ কী কী?

আরো পড়ুন:

নিচে এমন পাঁচটি আচরণগত পরিবর্তনের কথা তুলে ধরা হলো, যা কখনো কখনো সতর্কবার্তা হতে পারে—
আচমকা অতিরিক্ত কৌতূহল

সঙ্গী কি হঠাৎ করেই আপনার দৈনন্দিন রুটিন সম্পর্কে অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছেন? কখন বাড়ি ফিরবেন, কোথায় যাচ্ছেন—এসব বিষয়ে ঘন ঘন জানতে চাইছেন? এটি কখনো কখনো ইঙ্গিত দিতে পারে যে তিনি আপনার অগোচরে কিছু করতে চাইছেন। তবে একে চূড়ান্ত প্রমাণ ভাবা ঠিক নয়।

হঠাৎ অতিমাত্রায় সৌন্দর্য সচেতনতা
আগের তুলনায় আচমকাই যদি সঙ্গী নিজের শরীর, সাজপোশাক বা সুগন্ধি ব্যবহারে অস্বাভাবিক মনোযোগী হয়ে ওঠেন, তাহলে কিছুটা ভাবার বিষয় হতে পারে। যদিও ব্যক্তিগত উন্নয়ন বা আত্মবিশ্বাস বৃদ্ধির কারণেও এমন পরিবর্তন আসতে পারে।

দাম্পত্য ঘনিষ্ঠতায় অনীহা
যৌন সম্পর্কে আগ্রহ কমে গেলে তার কারণ অনুসন্ধান করা জরুরি। তবে মনে রাখতে হবে—পারিবারিক চাপ, আর্থিক সমস্যা বা শারীরিক অসুস্থতার কারণেও এমন পরিবর্তন দেখা দিতে পারে। তাই হঠাৎ করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।

নতুন কারও নামের ঘনঘন উল্লেখ
ইদানীং কি নতুন কোনো নাম সঙ্গীর মুখে বারবার শোনা যাচ্ছে? এটি কখনো সতর্কতার কারণ হতে পারে। তবে পেশাগত বা সামাজিক কারণেও নতুন কারও সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হতে পারে—এটিও স্বাভাবিক।

ফোন ও ইন্টারনেটে অতিরিক্ত ব্যস্ততা
সঙ্গী যদি হঠাৎ করেই ফোন বা সামাজিক মাধ্যমে বেশি সময় কাটাতে শুরু করেন এবং একা থাকতে চান, তাহলে তা অস্বস্তির কারণ হতে পারে। তবে কাজের চাপ বা ব্যক্তিগত সময়ের প্রয়োজন থেকেও এমন আচরণ আসতে পারে।

সবশেষে মনে রাখা জরুরি—উপরের লক্ষণগুলো থাকলেই যে সঙ্গী পরকীয়ায় জড়িয়েছেন, এমনটি নিশ্চিতভাবে বলা যায় না। সন্দেহকে কেন্দ্র করে তড়িঘড়ি প্রতিক্রিয়া না দেখিয়ে বরং খোলামেলা আলোচনার পথ বেছে নেওয়াই উত্তম। বিশ্বাস, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়াই পারে দাম্পত্য সম্পর্ককে টিকিয়ে রাখতে।

সূত্র: জি নিউজ

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়