ঢাকা     রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

Live সরাসরি: ইরাকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ১ মার্চ ২০২৬   আপডেট: ১৩:১৭, ১ মার্চ ২০২৬
ইরাকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক 

ইরাক সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় ইরাক তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। 

আরো পড়ুন:

রবিবার (১ মার্চ) ইরাক সরকার এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।

ইরাকের সরকারি সংবাদ সংস্থা এএনআইতে প্রচারিত বক্তব্যে সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি বলেন, “গভীর দুঃখ ও শোকের সঙ্গে ইরানের জনগণ ও সমগ্র ইসলামী বিশ্বের প্রতি সমবেদনা জানাচ্ছে।” 

তিনি বলেন, “আয়াতুল্লাহ আলি খামেনি একটি নির্লজ্জ আগ্রাসনের শিকার হয়েছেন। এটি মানবিক ও নৈতিক সব মানদণ্ডের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির স্পষ্ট অবমাননা।”

ইরাক সরকার এই ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করে এবং তিন তিনের রাষ্ট্রীয় শোক পালনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।

খামেনির নিহতের পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রতিক্রিয়া দেখাচ্ছে। মধ্যপ্রাচ্যের এমন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

ঢাকা/ইভা  

সর্বশেষ

পাঠকপ্রিয়