ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের বিরুদ্ধে যুদ্ধ কতদিন চলতে পারে, কী বলছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৩, ২ মার্চ ২০২৬   আপডেট: ০৪:১৪, ২ মার্চ ২০২৬
ইরানের বিরুদ্ধে যুদ্ধ কতদিন চলতে পারে, কী বলছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চার সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলকে ট্রাম্প বলেছেন, “এটা সবসময়ই চার সপ্তাহের প্রক্রিয়া। আমরা ভাবছি, প্রায় চার সপ্তাহ লাগবে।”

আরো পড়ুন:

তিনি আরো বলেন, “এটা যেমন শক্তিশালী, তেমনি এটা একটা বড় দেশ, তাই চার সপ্তাহ বা এর কম সময়ও লাগতে পারে।”

ইরানে আগ্রাসন শুরুর পর বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ডেইলি মেইলের সঙ্গে আলোচনা সেই ধারাবাহিকতার একটি।

ডেইলি মেইলকে ট্রাম্প জানান, তিনি ইরানিদের সঙ্গে আরো আলোচনার জন্য দরজা খোলা রেখেছেনন। 

তবে এই আলোচনা শিগগির হবে কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

এক প্রশ্নে সময় বিষয়ে ট্রাম্প বলেন, “আমি জানি না। তারা আলোচনা করতে চায় কিন্তু আমি বলেছি, তোমরা আগের সপ্তাহে আলোচোনা করা উচিত ছিল, এই সপ্তাহে নয়।”

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র। দুদিনের টানা হামলার পরও কাবু হয়নি দেশটি। এখন ট্রাম্প বলছেন, এই যুদ্ধ চার সপ্তাহে গড়াতে পারে।

সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ‍যুদ্ধ চলবে: ট্রাম্প
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা একটি ভিডিওতে ট্রাম্প বলেছেন, যতক্ষণ সব লক্ষ্য অর্জিত না হচ্ছে, ততক্ষণ যুদ্ধ চলবে।  

পেন্টাগন জানিয়েছে, ইরানে সামরিক হামলার সময় তিনজন অজ্ঞাত পরিচয় মার্কিন সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 

এ নিয়ে এনবিসি নিউজকে ট্রাম্প বলেছেন, “আমাদের তিনজন নিহত হয়েছেন কিন্তু আমরা আশঙ্কা করছি, আরো হতাহত হতে পারে। তবে শেষপর্যন্ত এটা বিশ্বের জন্য একটি বড় লাভ হবে।”

তিনি বলেন, এই অভিযান সময়ের চেয়ে এগিয়ে রয়েছে, যা ইরানের সর্বোচ্চ নেতা ও সরকারি এবং সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করেছে।

ট্রাম্প দাবি করেছন, যুদ্ধের মধ্যেই ইরানি ও মার্কিন কর্মকর্তারা আলোচনা করছেন। যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি।

তিনি বলেছেন, “যুদ্ধ কার্যক্রম এই মুহূর্তে পূর্ণ শক্তিতে চলছে এবং এটি চলবে যতক্ষণ না আমাদের সব লক্ষ্য অর্জিত হয়। আমাদের লক্ষ্য খুবই শক্তিশালী।” 

তবে নির্দিষ্ট করে কোনো লক্ষ্যের কথা বলেননি।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়