ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ২ মার্চ ২০২৬  
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সঙ্গে তাদের হামলার লক্ষ্য ছিল ইসরায়েলি বিমানবাহিনীর প্রধানের সদরদপ্তর।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, “জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ওই শাসনের বিমানবাহিনীর কমান্ডারের সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।”

আরো পড়ুন:

সোমবার (২ মার্চ) বিবৃতিটি প্রকাশ করেছে ইরানের বার্তা সংস্থা পার্স নিউজ। তাদের খবরে বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বার্তা সংস্থাগুলো সংবাদ প্রকাশ করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, এ হামলায় ‘খেইবার’ নামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

অবশ্য এই হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি।

শনিবার (২৮ মার্চ) ইরানে আগ্রসন শুরু করলে পাল্টা জবাব দেওয়া শুরু করে ইসরায়েল। প্রথম দিনের হামলায় তেহরানে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। টানা তিন দিনের যুদ্ধে এরই মধ্যে বহু ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়