ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের ওপর সামরিক হামলায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ২ মার্চ ২০২৬   আপডেট: ২২:২২, ২ মার্চ ২০২৬
ইরানের ওপর সামরিক হামলায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

যুক্তরাজ্য ইরানের ওপর সামরিক হামলায় যোগ দিচ্ছে না বরং প্রতিরক্ষার উপর জোর দেবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার পার্লামেন্টে দেওয়া ভাষণে এ কথা বলেছেন।

শনিবার ইরানের ওপর আক্রমণ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের জন্য অনুরোধ করেছিলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী সেই অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছেন।

আরো পড়ুন:

স্টারমার জানিয়েছেন, ইরানের উপর আক্রমণের প্রাথমিক পর্যায়ে ব্রিটেন জড়িত ছিল না। ইরানের আক্রমণাত্মক হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যোগ দেবে না যুক্তরাজ্য। এর পরিবর্তে যুক্তরাজ্য ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’-এর উপর মনোনিবেশ করবে।

তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র একই উদ্দেশ্যে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করবে, যার লক্ষ্য ইরানের আরো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষমতা ধ্বংস করা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকাণ্ডের ফলে ইরান এই অঞ্চলে আরো ‘বেপরোয়াভাবে’ সামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

তিনি বলেন, “খামেনির মৃত্যু ইরানকে এই হামলা চালানো থেকে বিরত রাখবে না। আসলে, তাদের এই পদক্ষেপ বেসামরিক নাগরিকদের জন্য আরো বেশি বেপরোয়া এবং বিপজ্জনক হয়ে উঠছে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়