ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিমানের এমডিসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৪, ২৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিমানের এমডিসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক : পাইলট নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও প্রধান নির্বাহী ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা সাইফুল ইসলাম জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন। তাদেরকে গত ২৩ জুলাই তলব করে চিঠি দেওয়া হয়েছিল।

এমডি ফারহাত হাসান জামিল ছাড়াও যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- বিমানের চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন ফজল মাহমুদ, বিমানের চিফ ফাইনান্সিয়াল অফিসার বিনীতি সুধ, পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. আশরাফুল আলম ও পরিচালক (প্লানিং) এয়ার কমোডর মাহবুব জামান।

এর আগে একই ঘটনায় গতকাল বিমানের তিন পরিচালকসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল মুনীম মুসাদ্দিক আহমেদসহ মোট ১০ জনকে তলব করে দুদক।

অভিযোগের বিষয়ে দুদক জানায়, তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত থেকে ‘ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঘুষ নিয়ে ক্যাডেট পাইলট নিয়োগসহ অবৈধ সম্পদ অর্জন করেছেন।’

এর আগে গত ২ মে বিমানের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মুসাদ্দিক আহমেদসহ ১০ জনকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় দুদক।


রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৯/এম এ রহমান/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়