ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাইকোর্টে মিন্নির বাবা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ৪ অক্টোবর ২০২০   আপডেট: ১৬:১৭, ৪ অক্টোবর ২০২০
হাইকোর্টে মিন্নির বাবা

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর হাইকোর্টে এসেছেন। 

রোববার (০৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মিন্নির বাবা নিম্ন আদালতের রায়ের কপি নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জে আই খান পান্নার চেম্বারে আসেন। তিনি আইনজীবীর সঙ্গে আলোচনা করে মিন্নির মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

আরো পড়ুন:

এর আগে শনিবার (০৩ অক্টোবর) রায়ের কপি হাতে পাওয়ার পরই উচ্চ আদালতে আপিল করার জন্য ঢাকার পথে রওনা হন মোজাম্মেল হোসেন কিশোর।
আইনজীবী জেড আই খান পান্না বলেন, মিন্নির রায়ের কপি আমরা সবেমাত্র পেয়েছি।  দ্রুতই আপিল করবো।

এদিকে রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নিসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে।

বরগুনা আদালতের কর্মকর্তা জাহাঙ্গীর পিকু পুলিশের বিশেষ প্রহরায় রিফাত শরীফ হত্যা মামলার যাবতীয় নথিসহ ডেথ রেফারেন্স নিয়ে আসেন।

গত ৩০ সেপ্টেম্বর রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ছয় আসামির মৃত্যুদণ্ড ও ৪ জনকে খালাস দেন আদালত।  বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

ঢাকা/মেহেদী/জেডআর

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়