ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আত্মসমর্পণ করে জামিন পেলেন বিডিনিউজ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ২০ অক্টোবর ২০২০   আপডেট: ১৭:১১, ২০ অক্টোবর ২০২০
আত্মসমর্পণ করে জামিন পেলেন বিডিনিউজ সম্পাদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।

আরো পড়ুন:

গত ২৬ আগস্ট তৌফিক ইমরোজ খালিদীকে ৮ সপ্তাহের জামিন দেন আদালত। জামিনের মেয়াদ শেষ হতে যাওয়ায় মঙ্গলবার বিচারিক আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। তার পক্ষে জামিন শুনানি করেন কাজী নজিবুল্লাহ হিরু, প্রকাশ রঞ্জন বিশ্বাস প্রমুখ আইনজীবী। দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

গত ৩০ জুলাই দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ ওই মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার বৈধ কোনো উৎস নেই। ভুয়া কাগজপত্র তৈরি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে তিনি ওই টাকা অর্জন করেছেন মর্মে প্রাথমিক তথ্য-উপাত্তে প্রমাণিত। তৌফিক ইমরোজ খালিদী ওই অস্থাবর সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

ঢাকা/মামুন/জেডআর

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়