ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  চৈত্র ৩১ ১৪৩৩ || ২৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পর্বতারোহী রেশমা নিহত: চার্জ শুনানি ২৪ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৯:১৪, ১ ফেব্রুয়ারি ২০২১
পর্বতারোহী রেশমা নিহত: চার্জ শুনানি ২৪ ফেব্রুয়ারি

রেশমা নাহার রত্না (ফাইল ফটো)

তরুণ পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে ধাক্কা দেওয়া মাইক্রোবাসের চালক মো. দারুস সালামের বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ আগামী ২৪ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

সোমবার (১ ফেব্রুয়ারি) এ মামলায় চার্জ শুনানির তারিখ ধার্য ছিল। এদিন আসামিপক্ষের আইনজীবী চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির জন‌্য নতুন তারিখ ধার্য করেন।

আরো পড়ুন:

গত ৫ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক আলী আদালতে চার্জশিট দাখিল করেন।

গত ৭ আগস্ট রাজধানীর চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিংয়ের সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন পর্বতারোহী রেশমা নাহার রত্না। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রেশমার দুলাভাই মো. মনিরুজ্জামান মামলা দায়ের করেন।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়