নাম পাল্টেও শেষ রক্ষা হলো না রনির
গ্রেপ্তার রনি। ছবি: র্যাব
নিজের নাম-পরিচয় ও ঠিকানা পরিবর্তন করে আত্মগোপনে থাকা দুই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. রনি ওরফে রাশেদ মাহমুদ ওরফে রনি (৩৫)।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য জানান র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো.ফজলুল হক।
তিনি আরও জানান, সোমবার (২০ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ২০১১ সালের ১১ এপ্রিল ডিএমপির সবুজবাগ থানায় মাদক মামলায় ও ২০১৫ সালের যাত্রাবাড়ী থানায় মাদক মামলার আসামি মো.রনি। এই দুটি মামলায় আদালত ২০২০-২২ সালে রনিকে যাবজ্জীবন সাজা প্রদান করে। রায় ঘোষণার পর থেকে রনি আত্মগোপনে চলে যায় গ্রেপ্তার এড়াতে। গতকাল কেরানীগঞ্জ থেকে গোপন সংবাদের ভিত্তিতে রনিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি র্যাবকে জানায়, সে একজন পেশাদার মাদক চক্রের সদস্য। তার বিরুদ্ধে চেক জালিয়াতি, দস্যুতা ও মাদকের ৪টি মামলাসহ ৬টি মামলা রয়েছে।
র্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে সীমান্ত জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে মাদকদ্রব্য রাজধানী ঢাকায় নিয়ে এসে ব্যবসা করে আসছিলো।
র্যাব জানায়, ১৬ মাস জেল খেটে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে মাদক ব্যবসা চালিয়ে যায়। সে তার খালুর সঙ্গে থেকে বড় হয়েছে। এজন্য মামলায় মা-বাবার নামের পরিবর্তে খালা-খালুর নাম ছিলো। এছাড়া ২০২৩ সালে দস্যুতা মামলায় নিজের পিতার নাম ও ঠিকানা পরিবর্তন করে দেয়। সে ২০০৭ সালে তার এনআইডি করেছে এবং পরবর্তীতে ২০১৩ সালে নিজেকে আত্মগোপনে রেখে মাদক ব্যবসা করার জন্য উক্ত এনআইডি পরিবর্তন করতে চেয়েছিল। রনি যখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরা পড়ে তখনই সে একটা ভুল নাম ও ঠিাকানা দিয়ে দেয় যার কারণে তার প্রকৃত মামলা কয়টি আছে ও বিস্তারিত তথ্য জানা যায়নি।
/মাকসুদ/সাইফ/
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী