ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যাত্রাবাড়ী থেকে শতাধিক চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ১

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ১২ নভেম্বর ২০২৪  
যাত্রাবাড়ী থেকে শতাধিক চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ১

যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় একটি গাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন ও হেডফোন উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাড়িচালক সাফি আলমকে গ্রেপ্তার করা হয়। 

ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। যাত্রাবাড়ী থানার দুটি মোবাইল টিম কাজ করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে আসা একটি প্রাইভেট কারকে চ্যালেঞ্জ করা হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে শতাধিক বিভিন্ন ব্রান্ডের মোবাইল ও দেড় শতাধিক হেডফোন উদ্ধার করা হয়েছে। গাড়িচালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে। 

জব্দ করা গাড়ি থেকে উদ্ধার হওয়া মোবাইল ঢাকা কোনও একটি মার্কেটে যাওয়ার তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, মার্কেটের তথ্য পেলে অভিযান চালানো হবে। এই চক্রে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাকসুদ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়