ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ২ জানুয়ারি ২০২৫  
বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ 

বলরাম পোদ্দার

শাকিব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় রাষ্ট্রীয় ব্যাংক জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য এবং ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির পক্ষে তার আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ। রমনা মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মো. জিন্নাত এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে গত ২৬ ডিসেম্বর বলরাম পোদ্দারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান।

গত ২৫ ডিসেম্বর রাতে কাকরাইলের বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। পরের দিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রমনা থানার জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের পাশে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাকিবসক কয়েকজন আহত হন। পরে তিনি মামলা করেন। 

ঢাকা/মামুন/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়