ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীর ওপর হামলা: দুই জন রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ১৩ জানুয়ারি ২০২৫  
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীর ওপর হামলা: দুই জন রিমান্ডে 

রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে  জখমের হামলার ঘটনায় করা মামলায় দুজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

অভিযুক্ত আসামিরা হলেন, আসিফুল হক আসিফ ওরফে ঝন্টু (৩২) ও মো. কাউসার মৃধা (২৪)।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। 

এর আগে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার সাব-ইন্সপেক্টর মো. বায়েজীদ বোস্তামী। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করে।

শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর জগন্নাথ সাহা রোড থেকে কাউসার মৃধাকে এবং একই দিন দুপুর একটার দিকে হাজারীবাগ গার্লস স্কুলের সামনে একটি মেসে আত্মগোপনে থাকা অবস্থায় আসিফুল হক আসিফকে গ্রেপ্তার করে পুলিশ। 

অভিযোগ রয়েছে, আসামিরা ৫ আগস্টের পর বিভিন্ন সময় মাল্টিপ্ল্যান সেন্টারে দলবদ্ধ হয়ে এসে মার্কেটের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করত। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা  ভয়-ভীতি ও হুমকি দিয়ে হয়রানি করত। গত ১০ জানুয়ারি রাত ১০টা ৪০ মিনিটের দিকে আসামিরা এলিফ্যান্ট রোডে ব্যবসায়ী এহতেশামুল হকের ওপর হামলা করে। হামলায় তিনি মারাত্মকভাবে জখম হন। 

এ ঘটনায় এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহেদুল হাসান দীপু ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। 

ঢাকা/মামুন//

সর্বশেষ

পাঠকপ্রিয়