ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতি, আহত কয়েকজন 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ১১ মার্চ ২০২৫   আপডেট: ১৮:৪৮, ১১ মার্চ ২০২৫
পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতি, আহত কয়েকজন 

ছবি: সংগৃহীত

৯ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় পদযাত্রা করেছে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম। তবে শাহবাগ পার হওয়ার পর পুলিশ তাদের আটকে দেয়। এ সময় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। 

মঙ্গলবার (১১ মার্চ) বিকেল পৌনে ৪টায় উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ ৯ দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করে পদযাত্রাটি। শাহবাগ হয়ে বাংলামোটর পৌঁছালে সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

এ সময় আন্দোলনকারীরা বলেন, সারা দেশে অব্যাহতভাবে খুন, ধর্ষণ ও নিপীড়নের ঘটনা ঘটছে। যা ঠেকাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন। তাকে দ্রুত অপসারণ করতে হবে। এসব নিপীড়নের বিচার করতে হবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে। একই সঙ্গে সাম্প্রতিক ধর্ষণের ঘটনাসহ সব ধর্ষণকাণ্ডের বিচার অংশীজনদের আইনের আওতায় আনা হোক। আর এগুলো দ্রুত করতে না পারলে প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলন ঘোষণা করবো।


 

ঢাকা/মাকসুদ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়